মৌলভীবাজারের কুলাউড়ায় গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় পপি সরকার (১১) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পপি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই এলাকার দিগিন্দ্র সরকারের মেয়ে। তারা সুলতানপুরে মৃত আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকে।
পুলিশ, পরিবার ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে খাওয়াদাওয়া শেষে পপি তার রুমে ঘুমাতে যায়। সকালে বাড়ির পার্শ^বর্তী একটি স্থানে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
