রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৫১ জন গ্রেপ্তার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১০:০৬ এএম

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২২৯৭ পিস ইয়াবা, ১০৯ গ্রাম হেরোইন, ২৮ কেজি ২৬১ গ্রাম গাঁজা, ৪০টি ইনজেকশন ও ২৫ বোতল ৪১ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা রুজু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত