কন্যার কারণে কষ্ট পেতে পারেন সিংহ, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ বৃষের

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১১:১৩ এএম

মেষ: কেতুগ্রহের ফেরে জন্মলগ্নে রবির প্রভাবে জাতক ধর্মীয় অনুষ্ঠানে যোগদানের জন্য দূরের যাত্রায় যেতে হতে পারে। যাত্রাপথে দুর্ঘটনার যোগ রয়েছে।

বৃষ: হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। প্রতিবেশীর গচ্ছিত অর্থ ব্যবসায়ে খাটানোর অনুমতি পাবেন, ফলে উভয়েই লাভবান হবেন।

মিথুন: জাতক-জাতিকার শারীরিক উন্নতির যোগ রয়েছে। পুরনো কোনো রোগ-বালাই দূর হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

কর্কট: জাতক শত্রুনিধনে সফল হবেন। উচ্চ কোনো রাজকর্মচারীর সহায়তায় জমিসংক্রান্ত বিরোধের অবসান হবে।

সিংহ: এ-সপ্তাহে কোনো দুর্যোগ জয় করবেন বলে প্রতীয়মান হয়। জাতক পুরনো কোনো অর্থলগ্নির সুফল পাবেন। কন্যার কারণে কষ্ট পেতে পারেন।

কন্যা: উত্তরফল্গুনী নক্ষত্রের জন্মলগ্নের প্রভাবে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। প্রতিবেশী রমণীর মায়ায় অর্থবিয়োগ হতে পারে। সবল রূপে আবেগ পরিত্যাজ্য।

তুলা: চিত্রা নক্ষত্রের প্রভাবে, আসন্ন সপ্তাহে বিচিত্র কর্মে জড়িয়ে পড়বেন। বনজ ফলমূল সংগ্রহের সময় বিষাক্ত কীটের দংশনের সম্ভাবনা রয়েছে। সাবধান।

বৃশ্চিক: রবির অষ্টবর্গে রেখাপাতের ফলে পরস্ত্রীতে আকৃষ্ট হতে পারেন। প্রতিবেশী রমণী অর্থলাভের জন্য প্রেম নিবেদন করবে। ছলনায় সাড়া দেবেন না।

ধনু: বিংশোত্তরী মহাদশার ফলে বিধর্মীর সঙ্গে শারীরিক মিলনে জড়িয়ে পড়তে পারেন। এ-সম্পর্ক বিপদ ও সামাজিক রূপে অসম্মান বয়ে আনবে।

মকর: পুরনো কোনো ভুলের মাশুল দিতে হতে পারে। অতীতের কোনো কার্য নতুন করে সামনে এসে দাঁড়াবে।

কুম্ভ:  জন্মকু-লীতে শনির মহাদশার ফলে, রাজরোষে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যতই প্রলোভন আসুক কোনো প্রকার রাজনৈতিক কাজে জড়াবেন না।

মীন:  বৃহস্পতি দুঃস্থানস্থ হওয়ায় অলৌকিক কিছু ঘটতে পারে। প্রেতভয়ে ভীত হতে পারেন। কোনো অনূঢ়ার কুদৃষ্টিতে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত