খুলনার রূপসা নদীতে বাল্কহেড ও যাত্রীবাহী ট্রলারের সংঘর্ষে মাহতাব উদ্দিন নামে এক যাত্রী নিখোঁজ হয়েছেন। গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে রূপসা নদীর রেলব্রিজের ৭১ ও ৭২ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তার সন্ধান মেলেনি। নিখোঁজ মাহতাব উদ্দিন নগরীর খালিশপুর থানা এলাকার শাকিলের ছেলে।
