ধর্মীয় স্বাধীনতা গণতন্ত্রের অন্যতম মূলনীতি : হাস

আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ০৩:০২ এএম

ধর্মীয় স্বাধীনতার প্রতি যুক্তরাষ্ট্র সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার ডি হাস। গতকাল বুধবার রাষ্ট্রদূতের ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের কয়েকটি ছবি পোস্ট করে এক টুইট বার্তা প্রকাশ করে দূতাবাস। সেই টুইটেই রাষ্ট্রদূত তার দেশের সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। টুইটে বলা হয়, ‘হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানাতে রাষ্ট্রদূত হাস ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন। তিনি বৈচিত্র্য, ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধা উৎসাহিত করার মাধ্যমে ধর্মীয় স্বাধীনতার প্রতি যুক্তরাষ্ট্র সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ধর্মীয় স্বাধীনতা গণতন্ত্রের অন্যতম মূলনীতি। বিভিন্ন সমাজে সহনশীলতা ও বোঝাপড়া উৎসাহিত করার ভালো উপায় আর কী আছে?’

গতকাল ছিল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজায় বিজয়া দশমী অর্থাৎ পাঁচ দিনব্যাপী শারদ উৎসবের শেষ দিন। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এদিন শেষ হয় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় এ উৎসব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত