সাভারে অপহৃত শিশু কুড়িগ্রামে উদ্ধার

আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১১:৪৪ পিএম

সাভারে অপহৃত এক শিশুকে কুড়িগ্রাম থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ি থানার বোয়ালমারি চর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের উপপরিদর্শক সাজেদুল ইসলাম সোহাগ। গ্রেপ্তার শফিকুল ইসলাম (৩৬) কুড়িগ্রামের ফুলবাড়ি থানার গোরক মণ্ডল গ্রামের মৃত আইনুল হকের ছেলে।

র‌্যাব জানায়, অপহরণকারী শফিকুল সাভারের জামগড়া মীরবাড়ি এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করত। গত ২ অক্টোবর শফিকুল শিশুটিকে আইসক্রিম খাওয়ানোর কথা বলে কৌশলে অপহরণ করে নিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত