মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ০১:১৬ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে কমলা রানী (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৭ অক্টোবর) ভোর রাতে মির্জাপুর পৌর এলাকার ত্রিমোহন জেলেপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

কমলা রানী ওই এলাকার মোহন বাসী রাজবংশীর স্ত্রী। তিনি প্রতিদিন রেললাইনে টোকাইয়ের কাজ করতেন।

জানা গেছে, কমলা রানী ও তার স্বামী ওই এলাকায় অন্যের বাড়িতে থাকেন। কমলা রানী প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রেললাইন ধরে হেঁটে হেঁটে মানুষের ফেলে দেওয়া বর্জ্য টোকাতেন।

শুক্রবার ভোরেও প্রতিদিনের মত ঘুম থেকে উঠে রেললাইন ধরে হাঁটতে ছিলেন কমলা রানী। এসময় অজ্ঞাত এক ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান।

মির্জাপুর ট্রেন স্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই পরিবারের লোকজন বৃদ্ধার মরদেহ নিয়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত