বাউফলে বিয়ের প্রলোভনে ধর্ষণ, গ্রেপ্তার ১

আপডেট : ১০ অক্টোবর ২০২২, ০৮:৫১ এএম

পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ। অতঃপর অন্তঃসত্ত্বা। বিয়ে না করতে নানা তাল বাহানায় দিনাতিপাত করে চলছেন ছেলের পরিবার। এমন সব অভিযোগ পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের মাহাবুব মাতব্বরে ছেলে ইমন মাতুব্বর ওরফে লিমনের (১৫) বিরুদ্ধে। 

শনিবার ঘটনায় স্কুলছাত্রীর মা ভানু বেগম বাদী হয়ে বাউফল মডেল থানায় মামলা (০৮ তাং-০৯/১০/২২) দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযুক্ত লিমনকে গ্রেপ্তার করে পুলিশ। 

অভিযোগ সূত্রে জানা গেছে, ভানু বেগম তার তার শ্রেণি পড়ুয়া মেয়েকে নিয়ে নানা বাড়িতে বসবাস করতেন। পাশের বাড়ির লিমন নামের এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই স্কুলছাত্রীর। এক সময় প্রেমের সম্পর্ক শারীরিক সম্পর্কে রূপান্তরিত হয়। এর পর ওই ছাত্রী অসুস্থ হয়ে পরলে স্থানীয় ডাক্তারের শরণাপন্ন হলে পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার জানান সে ৭ মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি জানাজানি হলে ছেলের পরিবার তাল বাহানা শুরু করে। পরে গতকাল শনিবার বাউফল থানায় মামলা দায়ের করেন তিনি। 

এ ব্যাপারে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, অভিযোগ পেয়েছি। শনিবার রাতেই আসামি গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সকালে পটুয়াখালী আদালতে প্রেরণ করা হয়েছে। ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা শেষে আরও নিশ্চিত হওয়া যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত