নাটোরে সিংড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে ভাগ্নের লোহার রডের আঘাতে মামা খুন হয়েছেন। এ সময় আব্দুর রহিম নামে আরও একজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রাত ৮টার দিকে সিংড়া উপজেলার নীলচড়া গ্রামে এই ঘটনা ঘটে।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ছকির শেখ (৫৫) উপজেলার শেরকোল ইউনিয়নের নীলচড়া গ্রামের মৃত দবির শেখের ছেলে এবং তিনি পেশায় একজন কৃষক।
এ ঘটনার মূলহতা ভাগ্নে স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম জানান, দীর্ঘদিন ধরে বসতবাড়ির জায়গা নিয়ে মামা ভাগ্নের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে বুধবার রাতে মামা ও ভাগ্নের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ভাগ্নের রডের আঘাতে ঘটনাস্থলে মামার মৃত্যু হয়।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ভাগ্নে আশরাফুল ইসলামসহ দুইজনকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে।
