তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী ইলা মিত্রের ২০তম মৃত্যুবার্ষিকী চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় পালিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রানী ইলা মিত্র সংসদের উদ্যোগে কেন্দুয়া পঞ্চানন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাঙালিভোজ করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমিনা শারমীন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জোয়ার্দার সৈকত, নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, রানী ইলা মিত্র সংসদের সভাপতি বিধান সিং, সাংবাদিক সাজিদ তৌহিদ প্রমুখ।
সভায় বক্তারা ইলা মিত্রের সংগ্রামী জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জসহ পার্শ্ববর্তী এলাকার বিপুলসংখ্যক ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ অংশ নেন।
