শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় অ্যালামনাইয়ের নির্বাচন অনুষ্ঠিত

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ০৪:১১ পিএম

শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ (২০২২-২০২৪)-এর নির্বাচনে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. কাজী গোলাম রসুল সভাপতি ও বিশিষ্ট সংগঠক মোহাম্মদ মাসুদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গতকাল ১৪ অক্টোবর ২০২২ অনুষ্ঠিত নির্বাচনে ৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের ৫ জন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

সহসভাপতিরা হলেন মো- শাহ আলম, বাংলাদেশ স্কাউটের প্রাক্তন জাতীয় কমিশনার মোঃ তৌহিদুল ইসলাম, মো. জাফর ইকবাল, মেজর মোহাম্মদ মাহফুজুর রহমান (অবঃ), অধ্যাপক ডা. এহসানুল হক খান।

নির্বাচিত ৩ জন যুগ্ম সাধারন সম্পাদক যথাক্রমে ব্যাংকার মোহাম্মদ আশরাফ উল ইসলাম পান্না, মো. খুরশিদ-উল-আলম সোহেল, প্রকৌশলী মুহাম্মদ শাহ জামান।

সাংগঠনিক সম্পাদক এ এইচ এম কামরুজ্জামান কামরুল, কোষাধ্যক্ষ মোহাম্মদ সামছুল আলম ভূঁইয়া রাফি, দপ্তর সম্পাদক এ কে এম আনোয়ারুল ইসলাম উত্তম, সাংস্কৃতিক সম্পাদক নাট্যশিল্পী মতিউর রহমান জসিম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক খন্দকার আল ইমদাদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আশিকুর রহমান বাপ্পি, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আরিফ হাসান ইমন।

৩ জন সহ-সাংগঠনিক সম্পাদক যথাক্রমে- মিঠু বড়–য়া, মো. আবুল কাশেম মামুন ও মো. মাসহুরুল হক।

১৫ কার্যনির্বাহী সদস্য যথাক্রমে- মো. আবু দাউদ লিটন, স ম সালামত উল্লাহ লোনো, মুনির উদ্দিন আহমেদ দিপু, মোহাম্মদ ইশতিয়াক হোসেন কোরাইশী, মো. নাফিস খান, ডা. মো. আলমগীর কবীর উজ্জ্বল, মো. আব্দুল মান্নান, মঞ্জুর সাজ্জাদ রিয়াদ, মো. আবুল মনসুর রতন, বি. এম. জাহিদুর রহমান, মো. আবুল কালাম আজাদ, মোহাম্মদ মিজানুর রহমান হাওলাদার, মুহাম্মদ রকিব উল ইসলাম মানিক, মোহাম্মদ আলী রিমন, ফিরোজ আহমেদ।       

উল্লেখ্য মো. নাজিব খান, নাসিম আহমেদ ও ডা. মোহাম্মদ আলী-র সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশন নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত