কলোম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকা প্যান আমেরিকান হাইওয়েতে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার (১৫ অক্টোবর) এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
বাসটি টুমাকো শহর থেকে খালির দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
দেশটির ট্রাফিক পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের মধ্যে দুই শিশুও রয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তদন্তকারীরা ধারণা করছেন, নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে।
প্রাথমিক তদন্তে জানানো হয়, ঘন কুয়াশা থাকার কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুর্ঘটনা ঘটার পর দীর্ঘ নয় ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা।
