বেনাপোলে ১০ স্বর্ণের বারসহ একজন আটক

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ০২:৫১ পিএম

বেনাপোলে অনিক কুমার (৩০) নামে এক পাচারকারীকে ১০টি স্বর্ণের বারসহ আটক করেছেন বিজিবি সদস্যরা।

সোমবার (১৭ অক্টোবর) বেনাপোল রেল স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

অনিক মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার বিক্রমপুর নিমতলা গ্রামের বিমলেন্দু বিশ্বাসের ছেলে।

বিজিবি জানায়, গোপন খবরে তারা জানতে পারে- বেনাপোল রেল স্টেশন এলাকায় স্বর্ণের একটি বড় চালান নিয়ে এক যুবক সেখানে অবস্থান করছে।

এমন খবরে বিজিবির একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে ওই স্বর্ণ পাচারকারীকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে একটি কেজি  ১৬৫ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়।

জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ৯৪ লাখ টাকা বলে জানায় বিজিবি।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মিনহাজ সিদ্দিকী জানান, বেনাপোল রেল স্টেশন এলাকা থেকে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে।

আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত