জি-২০ থেকে রাশিয়াকে বহিষ্কারের দাবি

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১১:২৫ পিএম

শিল্পোন্নত ২০ দেশের জোট ‘জি-২০’ থেকে রাশিয়াকে বহিষ্কারের দাবি তুলেছে ইউক্রেন। টুইটারে দেওয়া পোস্টে এমন দাবি তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো

পোডোলিয়াক। কিয়েভসহ বিভিন্ন শহরে নতুন করে রাশিয়ার ড্রোন হামলা শুরুর পর এমন দাবি তুলেছেন তিনি। জি-২০ জোটের পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো থেকেও রাশিয়াকে বহিষ্কার করা উচিত বলে মন্তব্য করেন মাইখাইলো পোডোলিয়াক। ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের পর থেকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। গত ১০ অক্টোবর কিয়েভ ও ইউক্রেনের অন্যান্য নগরী লক্ষ্য করে রাশিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ে। বিগত কয়েক মাসের মধ্যে এটি ছিল মস্কোর সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। এরপর ড্রোন হামলাও জোরদার করে। গতকাল সোমবার স্ববিধ্বংসী ড্রোন দিয়ে কিয়েভে সিরিজ হামলা চালায় রুশ বাহিনী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত