মাদারীপুরে হত্যা মামলা

তিনজনের মৃত্যুদন্ড ৬ জনের যাবজ্জীবন

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ০৬:৪১ এএম

মাদারীপুরের চাঞ্চল্যকর আব্দুর রাজ্জাক হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদন্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত ৬ আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদন্ডে দন্ডিত করা হয়।

গতকাল বুধবার বিকেলে মাদারীপুর অতিরিক্ত জেলা ও দায়েরা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস এ রায় দেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় ৫ আসামিকে খালাস দেওয়া হয়েছে। মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন মাজারুল ইসলাম মজনু, মাছিম শেখ, জসিম শেখ। যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন হোসেন হাওলাদার, মনজুর আলী, সাইদুর হোসেন হাওলাদার, সূর্য মাতুব্বর, ফয়েজ শেখ, সুজাল মাতুব্বর। মামলা সূত্রে জানা যায়, ২০০৩ সালের ১৯ অক্টোবর সদর উপজেলার পুরাতন রাজারহাট বাজারে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে শিরখাড়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান হাওলাদারের মেজো ভাই রাজ্জাক হাওলাদারকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা খানম ২০ জনকে আসামি করে মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত