খুলনায় হত্যা মামলায় পলাতক আসামির মৃত্যুদন্ড

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ১০:৫৫ পিএম

খুলনায় হত্যা মামলায় আসামি জসিমকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত জসিম ২০০৯ সালের ১৯ মে হত্যাকা-ের পর থেকেই পলাতক। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।

আদালত সূত্র জানায়, নিহত জাহাঙ্গীর হোসেন নগরীর হাজী ইসমাঈল লিংক রোডের ইসলাম কমিশনার মোড়ের বাসিন্দা হেলাল উদ্দীনের ছেলে। তিনি শেরেবাংলা রোড বিদ্যুৎ বিতরণ বিভাগ-১-এর সাহায্যকারী হিসেবে কর্মরত ছিলেন। মুদি দোকানির মোবাইল হারানোর ঘটনায় টাকা লেনদেনকে কেন্দ্র করে ২০০৯ সালের ১৯ মে বিকেলে তার ভাড়াটিয়া জসিম ছুরিকাঘাত করে হত্যা করে। এ সময় স্থানীয়রা ধাওয়া করেও জসিমকে আটক করতে পারেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত