কক্সবাজারের উখিয়ার তাজনিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পে সৈয়দ হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় চার রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে এপিবিএন।
গ্রেপ্তাররা হলেন: ক্যাম্প ১৩ এর মকবুল আহমদের ছেলে জাহিদ হোসেন (৩৫), ক্যাম্প ১৫ এর মৃত ইলিয়াসের ছেলে মোহাম্মদ ইয়াছিন (৩০), ক্যাম্প ১৯ এর মৃত আবু বক্করের ছেলে নুর আলম (৩২), ক্যাম্প ১৩ এর মোহাম্মদ ইসহাকের ছেলে মোহাম্মদ গণি (২৫)।
শুক্রবার (২১ অক্টোবর) সকালে তাদের গ্রেপ্তার করা হয়। ৮ এপিবিএন'র সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১৮ অক্টোবর ক্যাম্প-১৯ এর একটি দোকানের সামনে সৈয়দ হোসেনকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, আসামিদের কক্সবাজার জেল হাজতে পাঠানো হয়েছে।
