ঠাকুরগাঁওয়ে চাকরির পরীক্ষা

নকল সরবরাহের দায়ে শিক্ষকসহ আটক ৪

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ০২:৩৫ এএম

সমাজসেবা অধিদপ্তরের তৃতীয় সমাজকর্মী (ইউনিয়ন) নিয়োগ পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে ঠাকুরগাঁওয়ে শিক্ষক, পিয়ন, পরীক্ষার্থীসহ চারজনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে তাদের আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক আহম্মেদ জিবরিল, অফিস সহকারী জহিরুল ও কবির ইকবাল এবং শিক্ষার্থী শফিকুল ইসলাম। কেন্দ্রের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহারিয়া নজিরের ভাষ্যমতে, বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে দুটি পরীক্ষা কক্ষে স্কুলের অফিস সহায়ক জহিরুল ও আয়া দীপ্তি রানী নকলের চিরকুট পরীক্ষার্থী শফিকুল ইসলামকে দেন। এ সময় অন্য পরীক্ষার্থীরা চিৎকার শুরু করেন। দ্রুত ঘটনাস্থলে গেলে আয়া দীপ্তি রানী পালিয়ে যেতে সক্ষম হন। পরে দায়িত্বে অবহেলা এবং নকল সরবরাহের অভিযোগে আটক করা হয় চারজনকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত