মধ্যপ্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ০৯:৫৩ এএম

ভারতের মধ্যপ্রদেশের রেওয়া এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে পণ্যবাহী লরির মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪০ জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছেন উদ্ধারকর্মীরা।  খবর এনডিটিভির।

মধ্যপ্রদেশের পুলিশ জানিয়েছে, হায়দরাবাদের তেলঙ্গানা থেকে উত্তরপ্রদেশের গোরক্ষপুরগামী দূরপাল্লার বাসটিতে দুর্ঘটনার সময় অন্তত ৬০ জন যাত্রী ছিলেন। 

উত্তরপ্রদেশের সীমানা লাগোয়া রেওয়া জেলার সোহাগি পাহাড়ি গ্রামের কাছে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পণ্যবাহী লরিকে ধাক্কা মারে বাসটি। খবর পেয়ে স্থানীয় ফাঁড়ির পুলিশ এবং গ্রামবাসীরা উদ্ধারের কাজ শুরু করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত