সড়ক দুর্ঘটনা রোধে নীলফামারীর ছয় উপজেলায় গতকাল সোমবার বেলা ১১টায় একযোগে ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে জেলা পুলিশ। এতে বলা হয়েছে, হেলমেট না পরে মোটরসাইকেল চালাতে দেয়া হবে না। আগামী ১ নভেম্বর থেকে নীলফামারীজুড়ে পুলিশের ট্রাফিক বিভাগ এমন অভিযান পরিচালনা শুরু করবে।
×
