সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় সিত্রাংয়ের প্রভাবে যমুনা নদীর ক্যানেলে সোমবার রাত ৯টার দিকে নৌকাডুবির ঘটনায় মা ও ছেলের মৃত্যু হয়েছে।
এ ঘটনার পর পুলিশ ও এলাকাবাসী চারজনকে জীবিত ও মা-ছেলের লাশ উদ্ধার করেছে।
নিহতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্ব মোহনপুর গ্রামের খোকন শেখের স্ত্রী আয়েশা খাতুন(২৮) ও শিশু ছেলে আরাফাত (২)।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে রাত ৯টায় দিকে সয়দাবাদ শিল্পপার্ক এলাকা থেকে ছয় যাত্রী ডিঙি নৌকায় পূর্ব মোহনপুর যাচ্ছিল। এ সময় সিত্রাংয়ের কবলে পড়ে যমুনা নদীর ওই ক্যানেলে নৌকাটি ডুবে গেলে মা ও তার ছেলে মারা যায়। বাকি চারজনকে জীবিত উদ্ধার করা হয়। পরে উভয়ের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
