বেনাপোলে ১০ স্বর্ণের বারসহ দুই সহোদর আটক

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১২:০০ পিএম

ভারতে পাচারের সময় বেনাপোল বাজার থেকে ১০টি স্বর্ণের বারসহ দুই সহোদরকে আটক করেছেন বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে বেনাপোল বাজারের কাস্টমস হাউসের সামনে অভিযান চালিয়ে এক কেজি ওজনের ১০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়।

আটক মিলন হোসেন (২৮) ও হিরোন হোসেন (২৫) চুয়াডাঙ্গা জেলার ধামুরদা থানার মুন্সিপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

বিজিবি জানায়, বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন গোপন খবর পেয়ে বিজিবির একটি টহল দল কাস্টমস হাউসের সামনে থেকে দুই ভাইকে আটক করে। পরে তাদের শরীর তল্লাশি করে শরীরে ফিটিং অবস্থায় ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়।

জব্দ স্বণের মূল্য দেড় কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, ভারতে পাচারের সময় বেনাপোল বাজারের কাস্টমস হাউসের সামনে থেকে বিজিবির সদস্যরা এক কেজি ওজনের ১০টি স্বর্ণের বারসহ আপন দুই ভাইকে আটক করেছে। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত