চরফ্যাশনে যুবদল নেতাকর্মীদের ওপর হামলা

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ০১:০২ পিএম

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনের সময় ভোলার চরফ্যাশনে যুবদল নেতাকর্মীদের ওপর হামলা ও সাবেক সংসদ সদস্য নাজিমউদ্দীন আলমের বাসভবন ভাংচুরের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার সকালে চরফ্যাশনে এ ঘটনা ঘটে। এ সময় উপজেলা যুবদল সভাপতি দিপু ফরাজীসহ ৪০জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের বরিশালে নেওয়া হচ্ছে।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি পালনের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত