হালুয়াঘাটে নারী ও দিঘলিয়ায় তরুণকে হত্যা

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১০:৩২ পিএম

খুলনায় পূর্ববিরোধের জের ধরে আসহাবুর শেখ (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে আটক করেছে উভয়পক্ষের ৬ জনকে। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে দিঘলিয়া উপজেলার হাজিগ্রামে এই সংঘর্ষ ও হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত আসহাবুর হাজিগ্রামের ইকতিয়ার শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পূর্বশত্রুতার জের ধরে প্রায় একমাস আগে হাজিগ্রামের এক শিশুকে (৬) মারধর করা হয়। ঐ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে একই গ্রামের প্রতিপক্ষ ইকতিয়ার শেখের ছেলে আসহাবুর শেখকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম প্রতিপক্ষ। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, ময়মনসিংহের হালুয়াঘাটে জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাতিজাদের পিটুনিতে চাচি’র মৃত্যু হয়েছে। নিহতের নাম মনোয়ারা খাতুন (৩৫)। তিনি উপজেলার গাজিরভিটা ইউনিয়নের মহাজনিকান্দার রুস্তম আলীর স্ত্রী। এ ঘটনায় নিহতের ভাসুরের ছেলে সামেদুল ইসলামকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে কথা-কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই সমেদ আলী তার সন্তানদের নিয়ে রুস্তম আলী ও তার পরিবারের ওপর হামলা চালিয়ে মনোয়ারা খাতুনের মাথায় একাধিক আঘাত করে হত্যা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত