ফিলিপাইনে বন্যা-ভূমিধসে ৪৫ জনের মৃত্যু

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১১:২৬ এএম

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৪৫ জনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এর আগে শনিবার সকালে কর্তৃপক্ষ ৭২ জনের মৃত্যুর তথ্য দিলেও পরে তা সংশোধন করা হয়েছে। খবর বিবিসির।

ঘূর্ণিঝড় নলগা মিন্দানাও দ্বীপের মাগুইন্দানাও প্রদেশে সবচেয়ে বেশি বিপর্যয় সৃষ্টি করেছে। সেখানেসহ কতাবাতো শহরের চারদিকে প্রবল বন্যা দেখা দিয়েছে।

নলগা উত্তরে আঘাত হেনেছে। এর ফলে রাজধানী ম্যানিলায় প্রবল বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

ভূমিধসের পর নরম কাদামাটি থেকে অনেক মৃতদেহ টেনে তুলেছে উদ্ধারকারীরা। ঘূর্ণিঝড়টি ৯৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে এনেছে।

গত বৃহস্পতিবার থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। ঝড়টি এই সপ্তাহান্তে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। প্রবল ঝড়ের কারণে কিছু স্কুল বন্ধ করা হয়েছে। বাস চলাচলও বন্ধ করতে হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত