নরসিংদীতে পিকনিকে এসে মেঘনায় গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসাছাত্র শহিদুল ইসলাম মাহফুজের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের ৪১ ঘণ্টা পর শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে আলোকবালী ইউনিয়নের চর আফজালের মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদীর করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক মো. ফরিদুল আলম।
নিহত শহিদুল ইসলাম মাফফুজ রায়পুরা উপজেলার বড়ইতলা গ্রামের হারুন মিয়ার ছেলে। তিনি সদর উপজেলা ঘোড়াদিয়া মুহম্মদীয়া ইন্টারন্যাশনাল তাহফুজুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
এর আগে, বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে ফুটবল খেলা শেষে অন্যান্যদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নামার পর পানিতে ডুবে নিখোঁজের ঘটনা ঘটে। নিখোঁজের ২০ ঘণ্টা পর শুক্রবার বেলা ১টার দিকে আলোকবালী ইউনিয়নের চর আফজালের মেঘনা নদী থেকে মো. গালিব হক (১৫) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়।
