উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ শচীন দেববর্মণ স্মরণে গতকাল শনিবার কুমিল্লায় ৩ দিনব্যাপী শচীন মেলা শুরু হয়েছে।
৩১ অক্টোবর শচীন দেববর্মণের ৪৮তম প্রয়াণ দিবস উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে। কুমিল্লা নগরীর চর্থায় শচীন দেববর্মণের বাড়িতে তিন দিনব্যাপী মেলা চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। তিন দিনই থাকবে এই সংগীতজ্ঞের ওপর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
গতকাল বিকেলে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। পরে অনুষ্ঠানে আলোচনা করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার, অধ্যক্ষ আমির আলী চৌধুরী, নারীনেত্রী পাপড়ি বসু প্রমুখ।
