মোহাম্মদ আইয়ুব এসবিএসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১১:৪৪ পিএম

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আইয়ুব ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। গত ২৭ অক্টোবর ব্যাংকের ১৫২তম পর্ষদ সভায় তিনি সর্বসম্মতিক্রমে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান ছিলেন। আইয়ুব পোশাকশিল্প খাতের অন্যতম একজন ব্যবসায়ী। তিনি আইয়ুব অ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও তিনি পাইওনিয়ার এন্টারপ্রাইজ, ইউনাইটেড এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এবং প্যাসিফিক ইন্টান্যাশনালের ম্যানেজিং পার্টনার। ১৯৬২ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করা আইয়ুব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮১ সালে বাণিজ্যিক বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত