স্বামী-স্ত্রীসহ ৭ ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১২:৪৩ এএম

কুমিল্লায় ভুয়া সাতজনকে ডিবি পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের মধ্যে দুই জোড়া দম্পতিও রয়েছেন। গত সোমবার রাতে কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে গতকাল মঙ্গলবার দুপুরে কুমিল্লা ডিবি পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, চক্রটি গত ১৩ অক্টোবর কুমিল্লা নগরীর চকবাজারে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির মোবাইল সেট হাতে নিয়ে মোবাইলের সব নম্বর কপি করে নিজেদের মোবাইলে নিয়ে নেয়। পরে বিভিন্ন নম্বরে কল করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সাইফুল ইয়াবাসহ ধরা পড়েছে বলে জানায় এবং তাকে ছাড়িয়ে নিতে ৩ লাখ টাকা দাবি করে। বিষয়টি তার স্বজনরা ৯৯৯ নম্বরে জানিয়ে পুলিশের সহযোগিতা চায়।

গ্রেপ্তাররা হলেন সবুজ মিয়া (২৭) ও তার স্ত্রী আখিনুর আক্তার, ওসমান গনি (৩৫) ও তার স্ত্রী সোনিয়া বেগম (২৯), রতন মিয়া (২৮), মাঈন উদ্দিন ও আরিফুল ইসলাম (২০)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত