পার্বতীপুর পৌরসভা

গলিপথ দখল করে ভবন নির্মাণের অভিযোগ

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১২:৪৪ এএম

দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার দক্ষিণ দৌলতপুর মহল্লার একমাত্র গলিপথ ও ড্রেনের জায়গা দখল করে অবৈধভাবে দ্বিতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এতে গলিপথ দিয়ে এলাকাবাসীর স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এ ঘটনায় ভবন মালিক বাহরামের বিরুদ্ধে পৌর প্রশাসক ও পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন মহল্লার ভুক্তভোগী বাসিন্দারা।

মহল্লার বাসিন্দা লিয়াকত আলী বলেন, প্রায় ১০০ গজ দীর্ঘ সরু গলিপথের প্রবেশ মুখে ও ভেতরের অংশের দুটি স্থানে প্রাচীর তুলে ভবন নির্মাণ করায় বর্তমানে ওই পথে স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত বাহরামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল বলেন, ‘পৌর কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া জনসাধারণের ব্যবহৃত গলিপথ বন্ধ করে অবকাঠামো নির্মাণ করায় অভিযুক্তকে নোটিস দেওয়া হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত