নিখোঁজের ৩ দিন পর বস্তাভর্তি মরদেহ উদ্ধার

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১২:৪৫ এএম

চট্টগ্রামের চন্দনাইশে নিখোঁজের তিন দিন পর মো. আরিফুল ইসলাম নামে এক যুবকের (২৯) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ গাছবাড়িয়ায় সালেহ আহমদ সওদাগরের পুকুর পাড়ের ঝোপের ভেতর থেকে বস্তাভর্তি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত ২৯ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আরিফুল। নিহত আরিফুল পূর্ব ছৈয়দাবাদের ২ নম্বর ওয়ার্ডের উত্তর হাসিমপুরের ইয়াকুব আলীর ছেলে। দুই সন্তানের জনক আরিফুল পেশায় পিকআপ চালক ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত