অনাস্থা, বিভিন্ন অনিয়ম

বিরামপুরে পদ হারালেন ইউপি চেয়ারম্যান

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ০১:১৫ এএম

দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের পদ শূূণ্য ঘোষণা করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ওই ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও সদস্যদের অনাস্থা প্রস্তাব গ্রহণের পর মন্ত্রণালয় এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

গত ৩১ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে দিওড় ইউপি চেয়ারম্যানের পদটি শূণ্য ঘোষণা করা হয়।

এ ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে আব্দুল মালেক মণ্ডল বলেন, ‘আমি ঢাকায় আছি। পদ শূণ্যর বিষয়ে হাইকোর্টে রিট করছি। আমাকে ফাঁসানো হয়েছে।’

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, বিধি মোতাবেক দিওড় ইউপি চেয়ারম্যানের পদটি শূণ্য ঘোষণা করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত