রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৬১ জন গ্রেপ্তার

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ১২:০৪ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (২ নভেম্বর) সকাল ছয়টা থেকে আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ১৭ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ৩৩৫১ পিস ইয়াবা ও ৮১ বোতল দেশিমদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলা রুজু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত