উত্তরায় বাসার রান্না ঘরে ককটেল বিস্ফোরণ

আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ১২:০৪ এএম

উত্তরা একটি বাড়িতে ছয়টি ককটেল বিস্ফোরিত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেল এবং ছয়টি বিস্ফোরিত ককটেলের অংশ জব্দ করে পুলিশ।

এ ঘটনায় উত্তরা পশ্চিম থানা পুলিশ দুজনকে আটক করেছে। তাদের মধ্যে একজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তিনি ওই বাসার কেয়ারটেকার মো. হাবিবুল্লাহ।

বিষয়টি নিশ্চিত করেছে উত্তর পশ্চিম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন।

তিনি বলেন, শুক্রবার দুপুরে উত্তরা পশ্চিম থানাধীন পাঁচ নম্বর সেক্টরের ছয় নম্বর রোডের একটি বাসায় ফ্যাশন ভিলেজ নামে বায়িং হাউসের রান্নাঘরের ভেতর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বাসার কেয়ারটেকার হাবিবুল্লাহকে আটক করা হয়েছে। তিনি ওই বাসার কেয়ারটেকার। তিনি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চর হোগলা গ্রামের হাফেজ ব্যাপারী ছেলে।

তিনি আরো বলেন, বিস্ফোরণের ঘটনায় কেয়ারটেকারের হাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার পরপরই ঘটনাস্থলে উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোর্শেদ আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত হন। পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট উপস্থিত হয়। বোম্ব ডিসপোজাল ইউনিটসহ পুলিশ সদস্যরা ওই বাড়িতে তল্লাশি চালিয়ে কেয়ারটেকার হাবিবুল্লাসহ আরো একজনকে আটক করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত