সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী এবং সাবেক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭২ বছর।
মঙ্গলবার দুপুর ২টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, জাফরুল ইসলাম চৌধুরী খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন।
২০০৮ সালের বাংলাদেশ সাধারণ নির্বাচনের জন্য তিনি চট্টগ্রাম-১৫ এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনীত হয়েছিলেন।
২০০৯ সালের জুনে তিনি চট্টগ্রাম দক্ষিণের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউনিটের আহ্বায়ক হন।
২০১০ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ-জাতীয় সংসদীয় ফ্রেন্ডশিপ গ্রুপে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একমাত্র সংসদ সদস্য ছিলেন।
