রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪৪ জন গ্রেপ্তার

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১০:৪৩ এএম

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (৯ নভেম্বর) সকাল ছয়টা থেকে আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১৩৭২০টি ইয়াবা, ৭৩ গ্রাম হেরোইন, ৮৫০ বোতল ফেন্সিডিল, ১২ বোতল বিদেশিমদ, ৩০ লিটার দেশিমদ, ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা রুজু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত