বড়াল নদে মাছ ধরতে গিয়ে আনসারের মৃত্যু

আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১২:২১ এএম

নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদে মাছ ধরতে গিয়ে আনসার ভিডিপি সদস্য সাদেকুল ইসলামের (৩২) মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার ইউএনও পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। সাদেকুলের বাড়ি পৌর এলাকার দক্ষিণ মুরাদপুরে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বড়াল নদের ইউএনও পার্ক এলাকায় একসঙ্গে অনেক মানুষ খেপলা জাল ফেলে মাছ ধরছিলেন। এ সময় জাল ফেলতে গিয়ে জালের সঙ্গে তিনিও পানিতে পড়ে ডুবে যান। তখন আশপাশের লোকজন তাকে উদ্ধার করতে না পেরে উপজেলার দয়ারামপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়।

পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে দ্রুত বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত