ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪৮

আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১২:৩৪ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১১ নভেম্বর) সকাল ছয়টা থেকে আজ শনিবার (১২ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১৩৬২৯টি ইয়াবা, ১৫৯ গ্রাম হেরোইন, ১০ বোতল ফেনসিডিল, ৪টি নেশাজাতীয় ইনজেকশন ও ১৫ কেজি ৯৪২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা রুজু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত