এশিয়ার সকল দেশেই ডেঙ্গু রোগী বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১২ নভেম্বর ২০২২, ০৪:১৯ পিএম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, ডেঙ্গু কেবল বাংলাদেশেই নয় এশিয়া মহাদেশের সকাল দেশেই রোগীর সংখ্যা বাড়ছে। ডেঙ্গু রোগ প্রতিরোধে আমাদের সচেতন হতে হবে। বাড়ির আশপাশের এলাকায় জমে থাকা পানি পরিষ্কার করতে হবে। প্রয়োজনে স্প্রে করতে হবে। পৌর এলাকায় ড্রেন ও নর্দমায় বেশি করে স্প্রে করা দরকার।

শনিবার দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত টিসিবি'র বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিন এসব কথা বলেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার কোনো কিছুর দাম বাড়ায় নাই। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম তিনগুণ বেড়েছে। পৃথিবীতে খাদ্যঘাটতি দেখা দিয়েছে। বিশ্ববাজারে সকল দেশকেই চড়া মূল্যে খাদ্যদ্রব্য কিনতে হচ্ছে। তাই বাংলাদেশেও এর প্রভাব পড়েছে।

তিনি বলেন, তেল ও পেট্রলের কারণে অভ্যন্তরীণ যোগাযোগ খরচ বেড়েছে, কৃষকের সারে দাম বেড়েছে। রাশিয়া- ইউক্রেন যুদ্ধের পর আবার প্রাকৃতিক দুর্যোগ হয়েছে। ঝড় বৃষ্টি হচ্ছে। বন্যা হচ্ছে। আবার পৃথিবীর কোন কোন দেশে খড়াও হচ্ছে। বাংলাদেশেও তার বাইরে নয়। যার প্রভাব পড়েছে পণ্য সামগ্রীতে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের জনগণের ক্রয় ক্ষমতার কথা বিবেচনা করে সরকার লাখ কক্ষ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। যার উদাহরণ এই টিসিবি। টিসিবি'র মাধ্যমে প্রায় সাড়ে সাতশো টাকার পণ্য ক্রয় করতে পারবেন মাত্র সাড়ে চারশো টাকার বিনিময়ে। সারা দেশেই এই কার্যক্রমের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সময় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ^র পাল উপস্থিত ছিলেন। জেলায় ২২ হাজার ২৪০ জন টিসিবি’র পণ্যের কার্ডধারী রয়েছেন।

এছাড়াও মন্ত্রী গড়পাড়া ইউনিয়ন পরিষদ কর্তৃক স্থানীয় জনগণের সুবিধার জন্য একটি গ্রামীণ অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত