গাজীপুরের শ্রীপুরে তিন ঘণ্টা রেলপথ বন্ধ থাকার পর বিকল ট্রেন সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। গতকাল শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ঢাকামুখী জামালপুর কমিউটার ট্রেনটি বিকল হলে এ পথে সব ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে দুপুর ১টার দিকে বিকল ট্রেনটি বিকল্প ইঞ্জিন দিয়ে সরিয়ে নিয়ে লাইন ক্লিয়ার করা হলে ট্রেন চলাচল শুরু হয়।
সকাল ১০টার পরে কাওরাইদ-সাতখামাইর রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় জামালপুর কম্পিউটার ট্রেনের ইঞ্জিনটি বিকল হয়ে ট্রেনটি থেমে পড়ে। এ সময় আশপাশের বেশ কটি স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়েছিল।
