বাগেরহাটে তানু হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ৯

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ১২:০০ পিএম

বাগেরহাটে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম ভূঁইয়া তানু হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ৯ জনের মধ্যে প্রথম থেকেই অভিযোগ ওঠা ফরিদ রয়েছেন।

শনিবার রাতভর অভিযান চালিয়ে পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলা থেকে অস্ত্রসহ ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।

রবিবার বেলা পৌনে বারোটায় পুলিশ সুপারেরে কার্যালয়ে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের বিস্তারিত তথ্য জানানো হবে।

গত শুক্রবার রাত পৌনে দশটার দিকে বাগেরহাট শহরের পূর্ব বাসাবাটি পদ্মপুকুরপাড় এলাকায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা নূরে আলম ভূঁইয়া তানু (৩৫) নিহত হন।

হত্যার ঘটনায় স্থানীয় ফরিদ নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ করে আসছে তানুর পরিবার। ঘটনার পরপরই এই হত্যাকাণ্ডে কারা জড়িত রয়েছে তা নিশ্চিত হয় পুলিশ। এরপর পুলিশের একাধিক দল জড়িতদের ধরতে অভিযান শুরু করে।

বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের গণমাধ্যম শাখার মুখপাত্র এ এস এম আশরাফুল আলম জানান, এই হত্যাকাণ্ডের পর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে হত্যাকাণ্ডে কারা জড়িত রয়েছে তা আগেই শনাক্ত করে পুলিশ। শনিবার রাতভর অভিযান চালিয়ে পিরোজপুরের ইন্দুরকানি উপজেলা থেকে তানু হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়।

রবিবার বেলা পৌনে বারোটায় পুলিশ সুপারেরে কার্যালয়ে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের বিস্তারিত তথ্য জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত