চাঁদা না পেয়ে ভবন গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ০১:১১ এএম

পটুয়াখালীর বাউফলে চাঁদার টাকা না পেয়ে এক ব্যক্তির একটি ভবন ভেকু মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার রাতে উপজেলার নওমালা ইউনিয়নের নগরের হাট এলাকায় এ ঘটনা ঘটে।

ভবনমালিক মিজানুর রহমান স্বপন (৪২) অভিযোগ করেন, একই ইউনিয়নের বটকাজল গ্রামের আল আমিন (৩৫) এক মাস আগে তার কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হন আল আমিন। রবিবার রাত ৩টার দিকে আল আমিন লোকজন নিয়ে ভেকু মেশিন দিয়ে স্বপনের একটি একতলা ভবন ভেঙে দেন। এ সময় টের পেয়ে পাশের ভবনের এক ব্যক্তি ৯৯৯-এ কল করেন। তবে পুলিশ আসার আগেই ভবন গুঁড়িয়ে দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে অভিযুক্ত আল আমিন মুঠোফোনে বলেন, ‘গত ইউপি নির্বাচনের পর থেকে আমি এলাকায় যাই না। ওখানে কী ঘটেছে, তা আমি জানি না। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত