গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের জৈনা বাজার এলাকায় স্পিডব্রেকার (গতিরোধক) তৈরির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকালে আশপাশের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সময় সড়কে নিরাপদে চলার নিশ্চয়তা দাবি করে বিক্ষোভ পালন করে।
এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আশপাশের অন্তত দশটি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেয়।
