চীনের দক্ষিণাঞ্চলে করোনা মোকাবিলায় নেওয়া ‘জিরো-কভিড’ লকডাউনের বিরুদ্ধে লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। ব্যতিক্রমী এ বিক্ষোভকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে। সম্প্রতি এই এলাকায় সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউনের মেয়াদ বাড়ানোয় স্থানীয়রা প্রতিবাদে রাস্তায় নেমে আসে। অনলাইনে পোস্ট করা ভিডিও থেকে এ কথা জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গত সোমবার রাত থেকে এ সংক্রান্ত ভিডিও পোস্ট করা হয়। এসব ভিডিওতে দেখা গেছে শিল্পাঞ্চল গুয়াংজুতে রাস্তায় শত শত লোক বিক্ষোভ করছে। এদের কাউকে কাউকে নিরাপত্তা পোশাক পরা কর্মকর্তাদের সঙ্গে বাগ্বিতণ্ডা করতে দেখা গেছে। ভিডিওতে বিক্ষোভকারীরা ‘আর কোনো পরীক্ষা নয়’ বলে সেøাগান দেয়। চীনের কর্মকর্তারা অক্টোবরের শেষে এ অঞ্চলে প্রথম লকডাউন ঘোষণা করে। সোমবার লকডাউনের সময় বুধবার রাত পর্যন্ত বাড়ানো হয়। বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশটিতে করোনাবিধি এখনো কঠোর রাখার পক্ষে সরকার।
×
