ঝিনাইদহে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ১১:৫৯ পিএম

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শীতালি বাজারে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে বগুড়া ইউনিয়নের ওই বাজারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে শীতালি গ্রামের রশিদ খাঁ (৬৫), মহিদুল মোল্লা (৫০), মেনেস্টার মোল্লা (৬০), বিস্তার মোল্লা (৬২) ও সেন্টু খাঁর (৫০) নাম জানা গেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রবিবার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলন থেকে ফেরার পথে ওই ইউনিয়নের দলিলপুর গ্রামের আওয়ামী লীগ নেতা নায়েব আলী ও শীতালি গ্রামের আওয়ামী লীগ নেতা লাল্টু জোয়ার্দ্দারের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে গতকাল সকালে শীতালি বাজারে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত