টি-২০তেও জয়ে শুরু যুবাদের

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১১:১৬ পিএম

চারদিনে ড্র এবং ওয়ানডেতে সিরিজ জয়ের পর পাকিস্তানে টি-টোয়েন্টিতেও জয়ে শুরু বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। মুলতানে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ যুবারা। আগে ব্যাট করে পাকিস্তান ৮ উইকেটে ১৪৩ রান করে। জবাবে ৫ উইকেট হারিয়ে ১৪৯ করে সফরকারীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত