ময়মনসিংহের গফরগাঁওয়ে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর শহরের খান বাহাদুর ইসমাইল সড়কের থানার মোড় এলাকায় ঘটনাটি ঘটে। নিহত শিশু ফারজানা (৪) উপজেলার দত্তেরবাজার ইউনিয়নের বিরই গ্রামের আব্দুল ওয়াদুদের মেয়ে।
জানা যায়, অটোরিকশা দিয়ে নিহত শিশু ফারজানা পিতা-মাতার সাথে বাড়িতে যাচ্ছিল। খানবাহাদুর ইসমাইল সড়কের থানার মোড় এলাকায় তাদের অটোরিকশাটি দাঁড়িয়ে ছিল। পরে ফারজানা বাইরে মাথা বের করে দেখার সময় পেছন দিক থেকে আরেকটি অটোরিকশা এসে তার মাথায় ধাক্কা দেয়। এতে সে রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
