কথা ফাঁস করায় ট্রুডোকে দুষলেন চিনপিং

আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ১০:২৯ পিএম

ইন্দোনেশিয়ার বালিতে জি২০ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মধ্যে হওয়া রুদ্ধদ্বার বৈঠকের বিস্তারিত গণমাধ্যমের কাছে ফাঁস হওয়ায় সামনাসামনি ট্রুডোর সমালোচনা করেছেন শি। গত বুধবার এ বিষয়ে চীনা নেতাকে প্রকাশ্যে বিরক্তি প্রকাশ করতে দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শি কানাডার প্রধানমন্ত্রীকে বলেন, ‘বৈঠকের কথা ফাঁস করা অনুচিত হয়েছে।’ ট্রুডোর বিরুদ্ধে ‘আন্তরিকতায় ঘাটতির’ অভিযোগও আনেন তিনি। একটি ভিডিও ফুটেজে ইন্দোনেশিয়ার বালিতে শি ও ট্রুডোকে মুখোমুখি দাঁড়িয়ে দোভাষীর মাধ্যমে কথা বলতে দেখা গেছে। চীনের গুপ্তচরবৃত্তি ও কানাডার নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ নিয়ে দু’নেতার আলোচনা সংক্রান্ত গণমাধ্যমের খবরকে ইঙ্গিত করে চীনা প্রেসিডেন্ট এসব অভিযোগ করেছেন বলে ধারণা বিবিসির। জি২০ সম্মেলনের ফাঁকে এ দুই শীর্ষনেতার মধ্যে রুদ্ধদ্বার বৈঠকে ওই আলোচনা হয়েছিল; এটি ছিল কয়েক বছরের মধ্যে এই যুগলের প্রথম বৈঠক।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত