ফুলবাড়ীতে মাদক ও বাল্যবিয়ে বন্ধের শপথ

আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ১২:৩৭ এএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী ও বাল্যবিয়ে বন্ধের শপথ নিয়েছে নাওডাঙা উচ্চবিদ্যালয় ও কলেজের চার শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে কলেজ মাঠে সামাজিক সংগঠন হাছেন আলী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান হাছেন আলী এ শপথবাক্য পাঠ করান। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, চার শতাধিক শিক্ষার্থী শপথে অংশ নিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত