হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ২২ নভেম্বর ২০২২, ০১:১৩ পিএম

চট্টগ্রামের হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সৈয়দ রাসেল (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২২ নভেম্বর) হাটহাজারী বাসস্ট্যন্ড এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের একটি পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত সৈয়দ রাসেল উপজেলার ৬ নং ছিপাতলী ইউনিয়নের মো. ইব্রাহীমের ছেলে। তার দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। তিনি জেরিন থাই অ্যালুমিনিয়াম অ্যান্ড গ্লাস হাউসের সত্ত্বাধিকারী।  

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টা ২০ মিনিটে ঘটনাস্থলে ইটবাহী একটি ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার সময় সৈয়দ রাসেলের মোটরসাইকেল স্লিপ করে ট্রাকের নিচে ঢুকে পড়লে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশকে হস্তান্তর করেন।

ছিপাতলী ইউপি চেয়ারম্যান নুরুল আহসান লাভু মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ বাড়িতে নেওয়ার প্রক্রিয়া চলছে।ৃ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত